ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বদলে যেতে চায় কমিশন, বড় লক্ষ্য সামনে: আলী রীয়াজ

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম

বদলে যেতে চায় কমিশন, বড় লক্ষ্য সামনে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন আগামী দিনগুলোতে দৃশ্যমান অগ্রগতি আনতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আলোচনার শুরুতেই ড. রীয়াজ জানান, কমিশন আগামী সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চায়। তিনি বলেন, “এই সপ্তাহে তিনদিন ধরে আলোচনা হবে, এবং এই সময়ের মধ্যেই আমরা বড় ধরনের অগ্রগতি নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৩০ জুলাইয়ের মধ্যে, প্রয়োজনে ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের একটি যৌক্তিক খসড়া চূড়ান্ত করা।”

আজকের আলোচনার কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে—প্রধান বিচারপতির নিয়োগপ্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা জারির বিধান।

ড. আলী রীয়াজ বলেন, “এই তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে জানা প্রয়োজন। আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সমন্বিত মতামত গঠনের চেষ্টা করছি।”

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এ ধাপকে রাজনৈতিক সংলাপের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন