ঢাকা   শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:১০ এএম

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে আগামী রোববার (৭ জুন) মস্কো যাচ্ছেন। সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর অনুষ্ঠিত হবে।

সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি তিনি রাশিয়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

জানা গেছে, রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ছাড়াও জ্বালানি, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে।

ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করাও উভয় দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী ৮ জুন অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় গুরুত্ব পাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!