ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজীপুরে আসন বাড়ার হাওয়া, বাগেরহাটে কমার ধাক্কা! ইসির নতুন হিসাব

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম

গাজীপুরে আসন বাড়ার হাওয়া, বাগেরহাটে কমার ধাক্কা! ইসির নতুন হিসাব

গাজীপুরে ভোটারের আধিক্য ও বাগেরহাটে কমসংখ্যক ভোটারের কারণে দুই জেলায় সংসদীয় আসনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার রয়েছে। তাই ওই এলাকায় একটি অতিরিক্ত আসন সংযোজনের সুপারিশ করেছে কারিগরি কমিটি। বিপরীতে, বাগেরহাটে ভোটারের সংখ্যা কম হওয়ায় একটি আসন বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৯টি আসনে সীমারেখা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে আপত্তি ও পরামর্শ গ্রহণ করা হবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে কমিশনার জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের আসনসীমা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়, গঠন করা হয় একটি কারিগরি কমিটিও। ২০২২ সালের জনশুমারির তথ্যও এ কাজে বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। আগামীকাল তা প্রকাশ হতে পারে।”

এছাড়া ১৬ জুলাই গঠিত ৯ সদস্যের কমিটি দেশের ভোটার অনুপাতে জেলা পর্যায়ে গ্রেডিং করেছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, যেসব জেলা ১, ২ বা ৩টি আসন বিশিষ্ট, সেগুলোর সীমা পরিবর্তনের সুযোগ নেই। সেগুলোর গঠন অপরিবর্তিতই থাকছে। একইসঙ্গে প্রায় ২৫০টি আসনে কোনো আবেদন জমা না পড়ায় সেসব জায়গায় কোনো পরিবর্তন আনা হয়নি বলেও তিনি জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন