ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৫ এএম

এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে হুইপ এই কথা জানান তিনি। চিফ হুইপ বলেন, আসছে বাজেট দরিদ্র মানুষের সুরক্ষায় কাজ করবে।

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী জানিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার।’

আগামী অর্থবছরের মধ্যে ফ্যামিলি কার্ড সমগ্র দেশের মানুষের কাছে পৌঁছাবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘সেইসঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন, ২৫ কোটি গাছ লাগিয়ে বনায়ন করা হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন