ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২৩ পিএম

নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া এবং চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।

গ্রেপ্তার ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের মৃত আব্দুল কাদিরের ছেলে, রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের লোকমান মিয়ার ছেলে, সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের ধলু মিয়ার ছেলে এবং ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের মুসলিম মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন