ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসপাতালে সাংবাদিক কাদের গনি চৌধুরীর খোঁজ নিলেন পেশাজীবী নেতারা”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম

হাসপাতালে সাংবাদিক কাদের গনি চৌধুরীর খোঁজ নিলেন পেশাজীবী নেতারা”

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী জ্বর এবং চিকুনগুনিয়া রোগ থেকে অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন। তার চিকিৎসকরা জানিয়েছে, তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যেতে পারবেন।

শুক্রবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই সিনিয়র সাংবাদিককে শনিবারও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে আসেন। পেশাজীবী নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে নেতাদের শুভেচ্ছা ও খোঁজখবর

শনিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কাদের গনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কিছু সময় তিনি সাংবাদিকের শয্যাপাশে কাটান।

এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী সহ অনেকে হাসপাতালে গিয়ে তাকে খোঁজ খবর নেন।

পেশাজীবী সংগঠনের নেতারা যেমন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, নার্সেস অ্যাসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখিও হাসপাতালে উপস্থিত ছিলেন।

চিকিৎসার আপডেট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদ জানান, “কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তিনি চাইলে বাসায় গিয়েও চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। তবে শরীরে এখনও কিছুটা ব্যথা, কাশি ও দুর্বলতা রয়েছে, যা পুরোপুরি ঠিক হতে কিছুটা সময় লাগবে।”

নিজেও সাংবাদিক কাদের গনি চৌধুরী জানান, “আমি অনেকটা সুস্থ বোধ করছি। আজই বাসায় ফিরব।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন