ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অপকর্মের জন্য আওয়ামী লীগকে কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম

অপকর্মের জন্য আওয়ামী লীগকে কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা”

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ হওয়ায় তারা যদি কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশে ৫ আগস্টের আশপাশে কোনো ধরনের শঙ্কার প্রশ্নে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় দেশের কোন ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের কিছু সদস্য গুপ্তভাবেই তাদের কার্যক্রম চালাচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার জড়িত থাকার বিষয়টিও নজরে এসেছে। তবে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাজ করবে, তাদের কেউ ছাড় পাবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান, তদন্ত শেষে সব তথ্য স্পষ্ট হয়ে যাবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্যিকারের ঘটনা প্রকাশ করতে হবে, কারণ সঠিক সংবাদ প্রচার হলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা আরও দৃঢ় হয়।

উপদেষ্টা আরও বলেন, মিডিয়ার মাধ্যমে সত্য তথ্যের প্রচার হওয়ায় দেশের ভাবমূর্তি উন্নত হচ্ছে এবং বিদেশি মিডিয়াগুলোর কণ্ঠস্বর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন