ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্য”

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্য”

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুক্রবার রাতেই ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে স্ট্যাটাস প্রকাশ করেন।

মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তব। ৫ আগস্টের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। গণআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে ঘোষণাপত্র বাস্তবায়নের পথ সুগম করতে সবাইকে ধন্যবাদ।” অন্যদিকে, উপদেষ্টা সজীব ভুঁইয়া তার ফেসবুক আইডিতে সংক্ষিপ্তভাবে জানান, ‘জুলাই ঘোষণাপত্র আসছে…’

একই সময়ে, জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে মতামতের জন্য পাঠানো হয়েছে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই খসড়া প্রকাশ করবেন।

খসড়া সর্বোচ্চ গোপনীয়তায় তৈরি করা হয়েছে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়। এতে মোট ২৬ দফার সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে উল্লেখ আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হলেও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল এটি ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন।

জানিয়ে রাখা ভালো, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরপর ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩১ ডিসেম্বর কর্মসূচিও ঘোষণা করা হয়। শুরুতে সরকার এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল না, কিন্তু পরে সংশ্লিষ্ট কমিশন ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে খসড়া তৈরির উদ্যোগ নেয়া হয়।

এবার, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন