রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় নিহত ৩৩ জনের নাম-পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় মাইলস্টোনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে রয়েছে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. মাহিত হাসান আরিয়ান, একই শ্রেণির কাকাতুয়া সেকশনের তাসনিম আফরোজ আয়মান, স্কাই সেকশনের তৃতীয় শ্রেণির রাইসা মনি, ওয়াকিয়া ফেরদৌস নিধি, মেহেনাজ আফরিন হুমায়রা, মারিয়াম উম্মে আফিয়া, মাইলস্টোন কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী, সহকারী শিক্ষিকা মাসুকা বেগমসহ ক্লাউড সেকশনের শিক্ষার্থীরা—সায়মা আক্তার, নুসরাত জাহান আনিকা, ফাতেমা আক্তার, সারিয়া আক্তার।
এছাড়াও বোরহান উদ্দিন বাপ্পী, জুনায়েদ হাসান, উমায়ের নূর আসফিক, ৮ম শ্রেণির তানভীর আহমেদ, সেপিয়া সেকশনের মাহিয়া তাসনিম মায়া, ৭ম শ্রেণির জারিফ ফারহান, ঐক্য চিং মারমা, সাহিল ফারাবি আয়ান, শায়ান ইউসুফ, মাহতাব রহমান, সামিউল করিম, আব্দুল মোসাব্বির মাকিন, মো. আফনান ফাইয়াজ, ষষ্ঠ শ্রেণির মোহাম্মদ শামীম, তাহিয়া আশরাফ নাজিয়া, দ্বিতীয় শ্রেণির আরিয়ান আশরাফ নাফি, এবং অভিভাবক রজনী ইসলাম, আফসানা আক্তার প্রিয়া, লামিয়া আক্তার ও আয়া মাসুমা বেগম রয়েছেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর আনুমানিক ১টা ১২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ যুদ্ধ বিমান মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী ভবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পতিত হয়। এই দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ ৩৩ জন নিহত হন।






