ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : প্রধান নির্বাচন কমিশনার

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:২০ পিএম

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে সম্পন্ন করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে সিইসির বক্তব্য

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন হবে কি না সে বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এগোচ্ছি। তার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে।”

তিনি আরও বলেন, অতীতে যারা জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের পুনঃপদায়নের কোনো পরিকল্পনা নেই। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না বলেও সাফ জানিয়ে দেন।

আনুপাতিক পদ্ধতি প্রসঙ্গে

নির্বাচনে আনুপাতিক (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে তিনি বলেন, “সংবিধানে এ ধরনের কোনো নির্বাচন পদ্ধতির উল্লেখ নেই। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিতর্ক চলছে, তবে নির্বাচন কমিশন এ বিষয়ে মন্তব্য করতে চায় না।”

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গ

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, বিচার প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন