ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:২৪ এএম

ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক পোস্ট দেন। পোস্টের একটি ভিডিওতে শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করেন মাসুদ রানা। যেটি বেশ ভাইরাল হয়। অপর একটি পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেন, একসময় প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা এডিসি মো. মাসুদ রানাকে এখন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের দায়িত্বে দেখা যাচ্ছে।

ডিএমপির এই পদটিতে বসে পুলিশের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভিন্ন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত থাকাকালে তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তাছাড়া জুলাইয়ে ছাত্র-জনতার আন্দেলন দমনে বেশ সক্রিয় ছিলেন। ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজিরের অনুসারীও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন