ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে জরুরি নির্দেশনা দেশের সব মাদরাসার জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

এবার যে জরুরি নির্দেশনা দেশের সব মাদরাসার জন্য

এবার যে জরুরি নির্দেশনা দেশের সব মাদরাসার জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

 মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। 

 

তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। এই অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

 

নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব মাদরাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্ব প্রদান করবেন। সেই সঙ্গে এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন