ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বন্যা দুর্গতদের জরুরি সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

বন্যা দুর্গতদের জরুরি সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে তিনি এ ঘোষণা দেন। ফেসবুকে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে আমাদের টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।’

‘খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।’

‘মহান আল্লাহ দুর্গতদের কষ্ট লাঘব করুন।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন