বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং ১২টার দিকে সাইন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।
সাইন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১৫টি কলেজের শিক্ষার্থীরা।
আর উত্তরার বিএনএস সেন্টারের সামনে মাইলস্টন কলেজ, টংগি সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরা হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে।
সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা। এছাড়া যারা এখনো নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি, তাদের পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে ১৪ নম্বর গ্রেস মার্ক বা বাধ্যতামূলক দেয়া, শিক্ষাব্যবস্থা বাস্তবমুখী ও শিক্ষার্থীবান্ধব করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
এদিকে, অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বার্তা বাজার/এস এইচ






