ঢাকা   বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিয়ত ও খাসলত ভালো না হওয়ায় তাদের সাথে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

নিয়ত ও খাসলত ভালো না হওয়ায় তাদের সাথে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

নিয়ত ও খাসলত ভালো না হওয়ায় তাদের সাথে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ভিডিও’ ভাইরাল বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে জুলকার নাইন লেখেন, ‘কৌতূহলী মনের প্রশ্ন- এদের প্রভাবশালী নেতাদের খাসলত আর প্রভাবশালী ইউটিউবারদের খাসলত একই রকমের কেন? প্রভাবশালী নেতারাও বিভিন্ন কায়দায় কুকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে, প্রভাবশালী ইউটিউবারদের অশ্লীলতার ছবি-ভিডিও তাদের বান্ধবীরা ফাঁস করে দেয়।’

তিনি লেখেন, ‘সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সাথে এমনটা ঘটে।’

প্রভাবশালী নেতা ও ইউটিউবারদের এসব কর্মকাণ্ডকে রাহুর গ্রাস উল্লেখ করে তিনি প্রশ্ন জানিয়ে লেখেন, ‘এই রাহুর গ্রাস হইতে তাদের কে মুক্ত করবে?’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন