ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপি নেতা গ্রেফতার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

এনসিপি নেতা গ্রেফতার

এনসিপি নেতা গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ মাহমুদ জানান, চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধ র্ষ ণ মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়েছে।

 মামলার নথির বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তিনি ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে চান্দগাঁও এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আফতাব। পরে শিক্ষার্থী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় রোববার (১৯ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি ও এর সহযোগী সংগঠন যুবশক্তির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন