ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের মানবিক সহায়তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের মানবিক সহায়তা

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট কাবুল পৌঁছেছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পোঁছায় বিমান বাহিনীর বিশেষ এই ফ্লাইটটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করেছে। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি আজই বাংলাদেশে ফিরে আসবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এ পর্যন্ত ১ হাজার ৪০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন, প্রায় ৩ হাজারের বেশি আফগান নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মানবিক সহায়তার মধ্যে রয়েছে—তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ। এসব সামগ্রী পাঠাতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন