ঢাকা   রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় টানা ১২ ঘণ্টা করে ৩ দিন গ্যাস থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

যেসব এলাকায় টানা ১২ ঘণ্টা করে ৩ দিন গ্যাস থাকবে না

যেসব এলাকায় টানা ১২ ঘণ্টা করে ৩ দিন গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রতিদিন টানা ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

এর ফলে আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন