ঢাকা   রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এখন সরকার অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ জোরদারের চেষ্টা করছে।

তিনি বলেন, ব্লু ইকোনমিতে ইউরোপের দেশগুলো বিনিয়োগ করতে চায়। এ বিষয়ে আলোচনা হচ্ছে। দিনক্ষণ, চাঁদ দেখে বিনিয়োগ হবে না, বিনিয়োগ প্রক্রিয়া চলছে। জ্বালানি, ব্লু ইকোনমিক, পোশাকসহ বেশ কিছু খাতে বিনিয়োগ চায় বাংলাদেশ, পশ্চিমাদেরও আগ্রহ আছে।

এসময় খেলাধুলা এবং সংস্কৃতিতেও বিনিয়োগ আনতে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন