ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারও পরিবর্তন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারও পরিবর্তন

দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারও পরিবর্তন

এমটিনিউজ২৪ ডেস্ক : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারও পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী বুধবার (২৯ জুলাই) দেশের বাজারে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম বহাল থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সুপারিশের ভিত্তিতে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন