ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অপর তিনজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে তারা পিকআপের চালক, হেলপার ও একজন মাছ ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে কয়েকজন ব্যবসায়ী একটি পিকআপযোগে নওগাঁয় গিয়েছিলেন। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন