ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় রফিক নামের একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমরান (৪৮) ও সিএনজি চালক শহিদুল (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, হানিফ ফ্লাইওভারের উপরে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও একজন যাত্রী মারা যান। এ ঘটনায় আহত রফিক নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/আরএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন