ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুছ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুছ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে পালিত হয়েছে জশনে জুলুছ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জশনে জুলুছে যোগ দিতে সারাদেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসের সমাবেশে যোগ দেন আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী। পরে জশনে জুলুছ তথা আনন্দ মিছিল দোয়েল চত্ত্বর, শিক্ষা ভবন হয়ে কদমপোয়ারা ঘুরে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শান্তি সমাবেশে মিলিত হয়।

পরে মহাসমাবেশে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন