ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একসঙ্গে বড় সুখবর পেয়েছেন বিএনপির ছয় নেতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

একসঙ্গে বড় সুখবর পেয়েছেন বিএনপির ছয় নেতা

একসঙ্গে বড় সুখবর পেয়েছেন বিএনপির ছয় নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : একসঙ্গে বড় সুখবর পেয়েছেন বিএনপির ছয় নেতা। প্রায় ছয় মাস আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা নড়াইল বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক ছয়টি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম।

চিঠিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়- সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন