বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আজ রোববার বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোওয়াতির সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। তাছাড়া, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই মেনটেইনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট তৈরির কথা ভাবছে সরকার।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সস্টিটিউটের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।






