ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার সেরা হাসপাতালগুলো প্রতি মাসে পাবে ৫ শতাংশ প্রণোদনা, খারাপগুলো পাবে শাস্তি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

এবার সেরা হাসপাতালগুলো প্রতি মাসে পাবে ৫ শতাংশ প্রণোদনা, খারাপগুলো পাবে শাস্তি

এবার সেরা হাসপাতালগুলো প্রতি মাসে পাবে ৫ শতাংশ প্রণোদনা, খারাপগুলো পাবে শাস্তি

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি হাসপাতালের সেবা, কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে ভালো ও দুর্বল কর্মদক্ষতার প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে সেরা ৫ শতাংশ প্রতিষ্ঠানকে প্রণোদনা দেওয়া হবে। একইভাবে দুর্বল কর্মদক্ষতার ৫ শতাংশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তার নির্দেশনার আলোকে সরকারি হাসপাতালগুলোর উপস্থিতি, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতি মাসে সেরা ৫ শতাংশ এবং দুর্বল কর্মদক্ষতার ৫ শতাংশ প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে। সেরা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি দুর্বল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৫ আগস্ট এসব পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার কথা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন