ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে জান্নাতুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম

৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে জান্নাতুল

৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ে জান্নাতুল

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন তিনি। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় প্রতিবছর তিনি ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠি দিয়ে জান্নাতুলকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জান্নাতুল ফেরদৌস (জেমি) শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা আফজল আলীর মেয়ে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন জান্নাতুল। গত ২০ জুলাই থেকে তিনি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পরই তার সামনে উন্মুক্ত হয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এ বড় সুযোগ। শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৭ শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ বৃত্তি লাভ করেছে। তাদের মাঝে দুজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রি ভর্তির সুযোগ পাবেন, দুজনের একজন হচ্ছেন জেমি।

বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জয় করেই তিনি প্রমাণ করেছে, সুযোগ ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।

প্রায় ৭৫ লাখ টাকার এই বৃত্তি শুধু জেমির ব্যক্তিগত অর্জন নয়, এটি তার পরিবারের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। বাবা, মা ও শিক্ষকদের নিরন্তর সমর্থন, উৎসাহ এবং নিজের অদম্য প্রচেষ্টার মাধ্যমে সে পৌঁছে গেছে এই গৌরবময় সাফল্যের শিখরে।

বৃত্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জান্নাতুল ফেরদৌস বলেন, এ রকম একটি বৃত্তির কথা শুনে, প্রথমে বিশ্বাস হচ্ছিল না। বার বার চিঠি পড়ে বিশ্বাস তৈরি করছিলাম। এখন নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। আমাকে আরও এগোতে হবে। পাশাপাশি আমি চাই আরও শিক্ষর্থীরা এ বৃত্তি অর্জন করুক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন