ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে সতর্কবার্তা
এমটিনিউজ২৪ ডেস্ক : বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাইকমিশন জানায়, হাইকমিশনার অর্থশাস্ত্রের একটি অনুলিপি উপহার প্রদান করেন, যেখানে “শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।” উদ্ধৃতিটি ছিল।
সংবাদকে বদলে ফেলার উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন না করার আহ্বানও জানিয়েছে তারা।
হাইকমিশনের পোস্টে সরাসরি বলা হয়েছে-
‘ভুয়ো খবর বিষয়ক সতর্কতা:
হাইকমিশনার অর্থশাস্ত্রের একটি অনুলিপি উপহার প্রদান করেন, যেখানে নিম্নলিখিত উদ্ধৃতিটি ছিল: “শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।”
সংবাদটিকে বদলে ফেলার উদ্দেশ্যে প্রচ্ছদটিকে বদলে ফেলবেন না!’
পোস্টটির ইংরেজি অংশে বলা হয়েছে-
‘FAKE NEWS ALERT
FACT CHECK: POST IS MISLEADING
“Education is the best friend. An educated person is respected everywhere.”
Don’t change the cover to change the story!’






