ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।

মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মুইজ্জু তার বার্তায় বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মুইজ্জু বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এটি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি আশাপ্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের যে আস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতির ওপর প্রতিফলিত হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

 

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন