ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম

শেখ হাসিনার কবরও বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা চালিয়েছে, তার জন্য ডিসেম্বরে দেশে ফেরার কথা তো দূরের কথা, তার কবরও এ দেশের মাটিতে হবে না- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে আয়োজিত এনসিপির এক সাংগঠনিক সমন্বয় সভায়  তিনি এসব কথা বলেন।

এ সময়​সারজিস আলম বলেন, জেলা পরিষদগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। শুধু রাজনৈতিক পরিচয়ে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ ও পাহাড়ের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই জেলা পরিষদ গঠন করতে হবে।

পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ সময় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও জেলা পরিষদগুলোতে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বের জোর দাবি জানান।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন, রাঙ্গামাটি জেলা এনসিপির সদস্য সচিব মো. শোয়েবসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন