ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৩ নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৩ নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তিন নির্বাচন কমিশনার।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে বেলা ১১টার কিছু পর তারা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

নির্বাচন কমিশন দপ্তর জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতেই নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনাররা বঙ্গভবন ত্যাগ করেন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন