ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো একসঙ্গে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো একসঙ্গে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো একসঙ্গে

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ওসি মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় লাশগুলো রাত দেড়টার দিকে আত্রাইয়ে পৌঁছায়। জানাজা শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা লাশ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওয়ানা হন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, নিহতদের পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া বাকি লাশগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে। Government

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুসারে নিহত সাতজন হলেন- আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন