ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি

চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের আট মাস শেষের পথে। আজ সোমবার (৩১ আগস্ট) চলতি মাসের শেষ দিন।

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। সে হিসাবে বছর শেষ হতে আর বাকি আছে চার মাস। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে বার্ষিক ছুটিও। তবে সামনে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে পাঁচ দিনের ছুটি রয়েছে।

তবে এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে জন্মাষ্টমী

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে- অর্থাৎ শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবরে ছুটি আছে ২ দিন

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি আছে।

২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বরে ছুটি ২ দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে দুদিনের সরকারি ছুটি আছে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় চাকরিজীবীরা এ থেকে আর অতিরিক্ত ছুটি পাবেন না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন