ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন লিখেছেন, ‘এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ দেওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

তবে সেই বক্তব্য থেকে সরে এসে এবার শুধু গোল্ডেন জিপিএ-৫ (সব বিষয়ে ৮০ নম্বরের ওপরে পাওয়া) প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কথা জানালেন তিনি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তবে ঠিক কতজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন, সেই তথ্য আলাদা করে জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন