ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু

এমটিনিউজ২৪ ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস।  

তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন মন্ত্রী। পরে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন