ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পিএম

দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বললেন, দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

আজ বুধবার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যকার আলোচনা চলমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে। দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপও তৈরি করতে হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফরের বিষয়ে তিনি বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান স্পিকার খুবই অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ভালো ফুটবলার।

ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কীভাবে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের মধ্যকার আলোচনা চলবে। আর এটাই গণতন্ত্র বলেও উল্লেখ করেন ত্রিবেদী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন