ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদরের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হালুয়াঘাটের আব্দুর রাজ্জাক ও ফুলপুরের তোফাজ্জল হোসেন। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস সদরের আলালপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ছাড়া হাসাপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যায়। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়মনসিংহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন