ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে হেঁটে গেলেন প্রধানমন্ত্রী

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতগণের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার পায়ে হেঁটে মিলনায়তনে পৌঁছানোর সময় এ ঘটনাটি উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের নজর কাড়ে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি ও সাধু-সন্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আয়োজকদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের মন্দিরগুলোর পুরোহিত ও সেবাইতগণের মাঝে সম্মানি বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন