ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

বন্যা ও ভূমিধসের পর বিধ্বস্ত নেপালকে আর্থিক সহায়তা করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। নেপালের দুর্যোগ ও ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২.৩ কোটি টাকা) অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশটির প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করা হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেন। নেপালের ভয়াবহ ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদও ২৭ আগস্ট একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন