ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে : রাশেদ খাঁন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে : রাশেদ খাঁন

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে : রাশেদ খাঁন

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে মানুষ বলতে বাধ্য হয়- ‘শেখ হাসিনা ও ড. ইউনূসের সময় তো ভালো ছিলাম!’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

একই পোস্টে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতা, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য এবং এ ঘটনায় পুলিশি পদক্ষেপ নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন রাশেদ খাঁন।

এমটিনিউজ২৪.কম পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

কয়েক মাস আগে জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে, কেউ যদি প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ছেলেটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সে প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায় গালিগালাজ করেছে। এর যদি কোনো প্রতিকার না হয়, তবে সমাজে এটি ব্যাধির মতো ছড়িয়ে পড়বে এবং সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্যতা নষ্ট হবে। সুতরাং এর প্রতিকার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। আর জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে, কারও বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার জন্য এভাবে সরাসরি প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আর ওই ছেলেটিকে পুলিশ হেফাজতে না নিলে কি জনতার বিক্ষুব্ধতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল না? বাংলাদেশ তো আমেরিকা ইউরোপ হয়ে যায়নি। আর আপনারাও পশ্চিমা মানুষ হয়ে যাননি। যেখানে সামাজিক সুস্থতার জন্য এসব সাইবার অপরাধ বন্ধের পক্ষে কথা বলা দরকার। সেখানে এগুলোকে কাউকে কাউকে উৎসাহ প্রদান করতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এমন অপরাধ বন্ধে করণীয় কী, সেটি তো বলতে পারছেন না।

তিনি আরও বলেন, ‘দেখেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার কি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি ও ৩৭টি সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাতিল করে নাই? সেগুলো বাস্তবায়ন হয়ে গেলে কি এসব সংকট তৈরি হতো? অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে, যাতে মানুষ বলে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের সময় তো ভালো ছিলাম।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন