ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে দুই বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

যে দুই বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

যে দুই বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলের ভেতরের ‘ষড়যন্ত্র’ এবং নেতাকর্মীদের একটি অংশের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেছেন, আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে বলে সতর্ক করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে। অনেক ষড়যন্ত্র হবে। মাননীয় নেতা (তারেক রহমান), আপনার বিরুদ্ধে (ষড়যন্ত্র) হবে। আপনি দয়া করে একটু সাবধান থাকবেন।

তারেক রহমানকে ‘অনেক উদার’ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সবসময় এবং সব জায়গায় উদার হওয়া যাবে না। দলের কিছু নেতাকর্মী তার সামনে ভালো কথা বলেন, কিন্তু বাইরে গিয়ে ভালো কথা বলেন না। এ বিষয়ে তারেক রহমানের সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার সব ভালো কাজগুলো কতগুলো খারাপ লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা একটু দয়া করে আপনি লক্ষ্য রাখবেন।

দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন পর্যন্ত দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দলের ভেতর থেকেও; বাইরের লোকজনও করছে। যারা এসব বিষয় জানেন, তাদের সঠিক তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাসের ভাষায়, নেতাকে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকেও নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

তার বক্তব্য, কিছু নেতাকর্মীর কারণে দলের বদনাম হচ্ছে। দু-একজন মানুষের কর্মকাণ্ডের জন্য পুরো দলের বদনাম হতে পারে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মির্জা আব্বাস জানান, দলের জন্য ক্ষতিকর কোনো বিষয় তার নজরে এলে তিনি তা তারেক রহমানকে জানাবেন। প্রয়োজনে এ বিষয়ে আরও কথা বলবেন।

বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দলটি নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে আছে। দলটিকে বাঁচিয়ে রাখবেন। এই দল দেশটাকে বাঁচিয়ে রাখবে।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেল খেটেছেন। দলের নেতাকর্মীরাও জেল-জুলুমের শিকার হয়েছেন। এত কিছুর পরও বিএনপি টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে।

মির্জা আব্বাস এসময় বিএনপিতেই তার রাজনৈতিক জীবনের শেষ করতে চান বলে জানান। শারীরিক ও বয়সের কারণে আগের মতো সক্রিয় থাকা সম্ভব না হলেও তারেক রহমানের কাছ থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই বলেও জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম, ইসমাইল জবিউল্লাহ, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন