ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতিমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম তুলে ধরে তিনি জানান, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাই ও বিশ্লেষণে কাজ করছে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য কার্যকর রয়েছে এনফোর্সমেন্ট ইউনিট। সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩ এর মতো জাতীয় হটলাইনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার রোধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো অনিয়ম বা অসদাচরণের তথ্য পেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও চলমান।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন