ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আজ সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল’ প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অর্থমন্ত্রী জানান, নতুন প্রকল্পটি একটি পাইলট প্রকল্প। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

তিনি বলেন, যারা ব্যাংকে যেতে ভয় পান বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন, তাদের ঋণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করে উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। এ ধরনের আরও কার্যকর কর্মসূচি হাতে নিতে তিনি কর্মসংস্থান ব্যাংকের প্রতি আহ্বান জানান।

অর্থমন্ত্রী আরও বলেন, এটি কোনো দাতব্য কার্যক্রম নয়; বরং অর্থনীতিতে অবদান রাখার একটি উদ্যোগ। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজে দক্ষ ব্যক্তিদেরও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। তারাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতিতে আরও মনোযোগ দিতে এবং এ খাতের মানুষদের সহায়তা করতে চায় বলেও জানান আমির খসরু।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন