ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী অর্থবছরেই চালু হবে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

আগামী অর্থবছরেই চালু হবে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যেই দেশের আটটি বিভাগে ক্যান্সার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা চালু হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে এ উত্তর দেন তিনি।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের সমন্বিত এবং পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচে দেওয়া হবে। এসব হাসপাতাল চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন