ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই পরিচয় গোপন রেখে দেওয়া হবে পুরস্কার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই পরিচয় গোপন রেখে দেওয়া হবে পুরস্কার

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমন্বিত এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে এলিট ফোর্স র‌্যাব-কে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাঁর পরিচয় গোপন রেখে করা হবে পুরস্কৃত।

আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অবহিত করে তথ্য ও সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
একই সঙ্গে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

হারানো অস্ত্রের যেকোনও তথ্য জানাতে সাধারণ মানুষ র‌্যাবের ডেডিকেটেড নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

যোগাযোগের মাধ্যম ও হটলাইন নম্বর হটলাইন নম্বর: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

অ্যাপস ভিত্তিক যোগাযোগ: উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।

জনস্বার্থে ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে র‌্যাব ফোর্সেস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন