ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় আগামী বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম

যেসব এলাকায় আগামী বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় আগামী বৃহস্পতিবার টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পিজিসিএল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।

জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন