এবার বিনা সুদে ব্যাংক থেকে মিলবে ঋণ
এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি টাকার প্রয়োজনে যেন কারো ওপর নির্ভরশীল না হতে হয় সেজন্য একটা বিশেষ উদ্যোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে বলা হচ্ছে জরুরি পেমেন্ট সেবা। যারা বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করছেন তারা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার হওয়ার সুযোগ পাবেন। তবে ঋণটি কিন্তু সরাসরি ব্যাংক হিসেবে দেওয়া হবে না।
যেসব প্রয়োজন মেটাতে দেওয়া হবে
বিদ্যুৎ বিল
গ্যাস বিল
মোবাইল রিচার্জ
বাচ্চার স্কুলের বেতন
হাসপাতালের কোনো বিল
ব্যাংক একাউন্টের কোনো ডিপিএস-এর টাকা পরিশোধ বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ
যেভাবে দেওয়া হবে ঋণ
ব্যাংকিং অ্যাপে আলাদা করে কোনো টাকা দেওয়া হবে না। উল্লেখিত জরুরি সেবার বিল পরিশোধের জন্য সেই পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করার সুযোগ দেওয়া হবে।
এজন্য জন্য ব্যাংকগুলো আপনার কাছ থেকে কোনো সুদ আদায় করবে না। তবে তারা একটা মাশুল নেবে। তবে এই খরচটা খুব বেশি নয়। সাত দিন, ১৫ দিন, ৩০ দিন মেয়াদে এই টাকাটা দেওয়া হবে।
যে হারে দিতে হবে মাশুল
বাংলাদেশ ব্যাংক বলেছে,
৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল হবে যথাক্রমে ৩ টাকা, ৪ টাকা ও ৬ টাকা।
২৫১ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য মাশুল হবে যথাক্রমে পাঁচ, আট ও ১৫ টাকা।
৫০১ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে ৭, ১২ ও ২০ টাকা।
এক হাজার এক টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে ১০ টাকা, ২০ টাকা ও ৩০ টাকা।
দুই হাজার এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে ১৫ টাকা, ৩০ টাকা ও ৫০ টাকা।
তিন হাজার এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিন, ১৫ দিন ও ৩০ দিনের জন্য মাশুল হবে ২০ টাকা, ৪০ টাকা ও ৭০ টাকা।
পাঁচ হাজার এক টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে ২৫ টাকা ৫০ টাকা ও ৯০ টাকা।
সাত হাজার এক টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে যথাক্রমে ৩৫ টাকা, ৭০ টাকা ও ১৩০ টাকা।
অর্থাৎ ১০ হাজার টাকা ঋণ নিলে সেটার মেয়াদ যদি ৩০ দিন হয় তাহলে ১৩০ টাকা মাশুল দিতে হবে। সেটি ১৫ দিনের জন্য নেওয়া হলে দিতে হবে ৭০ টাকা। আর সাত দিনের জন্য নিয়ে থাকলে ৩৫ টাকা শোধ করতে হবে।
যারা পাবেন
বাংলাদেশে বর্তমানে যারা ব্যাকগুলোর অ্যাপ ব্যবহার করেন অর্থাৎ সিটি ব্যাংকের সিটি টাচ, বিকাশের আস্থা বা ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচবাংলা ব্যাংকের নেক্সাস পে, সোনালী ব্যাংকের একটি নিজস্ব অ্যাপ আছে। এই অ্যাপগুলো যারা ব্যবহার করেন তারাই কেবল এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি। তবে এই আড়াই কোটি গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য হবেন কিন্তু ব্যাংকগুলো এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।






