ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতির কাঁধে অপসংস্কৃতি চেপে বসেছে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

জাতির কাঁধে অপসংস্কৃতি চেপে বসেছে

জাতির কাঁধে অপসংস্কৃতি চেপে বসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রতিটি জাতির নিজস্ব সক্রিয় সংস্কৃতি থাকে। আমরা নিজস্ব সংস্কৃতির লালন এবং ধারণ থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে। একে রাষ্ট্রবিজ্ঞানে সাংস্কৃতিক আধিপত্যবাদ বলে।
গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা। সাংস্কৃতিক অধঃপতনে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে বলে মনে করেন তিনি।

শফিকুর রহমান বলেন, যার কাছ থেকে শিখব, তাঁকে সম্মান করব। কিন্তু এখন আমাদের সংস্কৃতি কী শিক্ষা দিচ্ছে? কলেজের অধ্যক্ষ যিনি, তাঁকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলা! এই দৃশ্য অপসংস্কৃতির প্রভাব। সন্তানদের মানুষ বানাতে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

শিবিরের ‘রোড টু সিরাহ’ ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের ‘রোড টু সিরাহ-২০২৬’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সিরাতুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
শিবির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান। ছিলেন আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শামছুল আলম প্রমুখ।


শু/বার্তা বাজার

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন