ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দিন-রাত কাজ করছে: ডিএমপি কমিশনার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দিন-রাত কাজ করছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বললেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে। রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ সময়েও কর্মস্থলে থাকতে হয় ডিএমপির সদস্যদের।

আজ শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পুলিশ সদস্যদের এই দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্য তাদের সেই ত্যাগের অন্যতম বড় প্রেরণা।

ডিএমপি কমিশনার বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপির কৃতি সন্তানদের সাফল্য তাদের পরিবারের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও অত্যন্ত গর্ব ও আনন্দের।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাবৃত্তির মাধ্যমে ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এই স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন একদিন তারা অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে।

ডিএমপির এই শীর্ষ কর্তা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তাদের কেউ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, কেউ মানুষের সেবায় নিয়োজিত হবে এবং কেউ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তিনি ডিএমপি সদস্যদের কৃতি সন্তানদের হাতে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন