ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইজতেমার তারিখ ঘোষণার আহ্বানসহ সাদ অনুসারীদের ৬ দফা দাবি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

ইজতেমার তারিখ ঘোষণার আহ্বানসহ সাদ অনুসারীদের ৬ দফা দাবি

অবিলম্বে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের আগামী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণার দাবিসহ ৬ দফা দাবি জানিয়েন মারকাজ অনুসারীরা।

একই সঙ্গে দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে-এ লক্ষ্যে সরকারি আদেশ জারির আহ্বান জানিয়েছেন তাঁরা।

জাতীয় প্রেসক্লাবে আজ রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে বাধা দেওয়ার সমালোচনা করেন মারকাজ অনুসারীরা। তারা বলেন, মাওলানা সাদ কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সমালোচকদের চ্যালেঞ্জ জানাতেও তারা প্রস্তুত বলে জানান।

টঙ্গীর ইজতেমা মাঠের মালিকানা সরকারের উল্লেখ করে জোবায়েরপন্থিদের কাউকে মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না-এমন বক্তব্যেরও সমালোচনা করেন তারা।

এ ছাড়া অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মারকাজ অনুসারীরা।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন